বাচ্চার সলিড খাবার হিসাবে বিটরুট

আমি আমার এই ব্লগ পেজে যেই রেসিপি শেয়ার করি তার মধ্যে খুব কম ঈ এমন কোন রেসিপি থাকে যেটা বাচ্চাকে প্রথমের দিকে দেয়া যায়। আমি এই মাস থেকে প্রত্তেক মাসে রেসিপি বয়স অনুযায়ী দিবো, যেমন প্রথম রেসিপিটি ৬ থেকে ৯ মাস বাচ্চাদের জন্য, পরবর্তী রেসিপি ৯ মাস থেকে ১ বছর এভাবে।
সে অনুযায়ী আজকের প্রথম রেসিপিটি ৬ থেকে ৯ মাস বয়সি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট

রেসিপি- “বিটরুট” এর সিরিয়াল

যেভাবে বানিয়েছি
রুম টেম্পারেচার এর পানির সাথে বিট সিরিয়াল মিক্স করে চুলায় দিয়ে অনবরত নাড়ে, ফুটে উঠলে একটু মাখন দিয়ে নিয়েছি।
কোন লবন বা চিনি দেইনি।

কখন বাচ্চাকে দেয়া যাবে?
বাচ্চার প্রথম দিকের খাবার হিসাবে বিট সিরিয়াল একদম পারফেক্ট কেনোনা এতে গম এবং বিটরুট দুইটাই থাকে যেটা বাচ্চার কার্বোহাইড্রেট, ভিটামিন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়াম-সহ নানা উপাদান দেয়া সম্ভব।

কেন বিটরুট সিরিয়াল দিবেন?

১) বিট ব্রেনে রক্ত চলাচল বাড়ায়, ফলে মেধার বৃদ্ধিতে সহায়ক।
২) শরীরে এনার্জি যোগায়, কর্মক্ষমতা বাড়ায়।
৩) বিট হজম প্রক্রিয়াকে উন্নত করে।
৪) শরীরে পানির চাহিদা পূরণ করে।
৫) এটি শরীরের লোহিত কোষ সমৃদ্ধ করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়. রক্তশূন্যতা দূর করে।
৬) হাঁড় ও দাঁত সুস্থ রাখে।

আমি হামজাকে দিয়েছে কারন হামজার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম ছিলো।

বিটরুটের সিরিয়াল নিয়েছি Homemade food for babies by Jafrin থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *